সংবাদদাতা, রামপুরহাট: লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম ইন্দ্রজিৎ বাইন(১৯)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম থানার পারুলিয়া গ্রামে। শনিবার বিকেলে তিনি আওগ্রাম থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পারুলিয়া গ্রামের কাছে একটি লরি পিছন থেকে সাইকেলটিকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন ইন্দ্রজিৎ। তাঁকে উদ্ধার করে সন্ধ্যা নাগাদ রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়। ঘণ্টাখানেকের মধ্যেই সেখানে তাঁর মৃত্যু হয়।



