Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লরির ধাক্কায় দুই যুবকের মৃত্যু

লরির ধাক্কায় দুই যুবকের মৃত্যু
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: দুবরাজপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। পুলিস জানিয়েছে, মৃতদের নাম শুভম ঘোষ ওরফে টুবাই এবং অজয় কাহার। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের সাতকেন্দুলি মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁরা দু’জনেই হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুবরাজপুর থেকে সিউড়িগামী একটি লরি তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। নিহত দুই যুবকের বাড়ি দুবরাজপুরের হেতমপুর ও নিরাময় এলাকায়। দুর্ঘটনার পর পুলিস মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।
সম্পর্কিত সংবাদ