সংবাদদাতা, ইটাহার: বাইকে ধাক্কা মেরে জাতীয় সড়কে উল্টে গেল আলুর বস্তা বোঝাই লরি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইক চালক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইটাহারের বিধিবাড়ি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। আহত রাহুল আলির বাড়ি বনকূর গ্রামে। বিধিবাড়ি এলাকায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের পিছনে ধাক্কা মারে। এরপর ডিভাইডারে ধাক্কা মেরে লরিটি উল্টে যায়। স্থানীয়রা আহতকে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে রায়গঞ্জ মেডিক্যালে পাঠানো হয়। জাতীয় সড়কে লরি উল্টে সাময়িক যানজটের সৃষ্টি হলে ইটাহার থানার পুলিস ক্রেনের সাহায্যে লরিটি থানায় নিয়ে যায়।



