সংবাদদাতা, পুরাতন মালদহ: সোমবার ৫১২ নম্বর জাতীয় সড়কের গাজোলের মাঝরাতে লরির চাকায় পিষ্ট হয়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম নারায়ণ সরকার (৫৮)। তাঁর বাড়ি তকিপুর এলাকায়। নারায়ণ সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় গাজোলমুখী একটি লরির চাকার নীচে চলে যায়। চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। গাজোল থানার পুলিস জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় প্রৌঢ়কে উদ্ধার করে মেডিক্যালে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।



