নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার চাঁদড়া-পিড়াকাটা রাজ্য সড়কে আমঝর্না এলাকায়। মৃত যুবকের নাম বিনয় সিং (২৭)। তাঁর বাড়ি গড়বেতা থানা এলাকায়। পু বিনয়বাবু বাইক চালিয়ে চাঁদড়া এলাকার দিকে যাচ্ছিলেন। সেসময় পিড়াকাটার দিক থেকে একটি লরির আসছিল। বিনয়বাবু বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিনয়বাবুর।



