Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লরির চাকায় পিষ্ট চালকের সহযোগী

লরির চাকায় পিষ্ট চালকের সহযোগী
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল খালাসির। রবিবার ঘটনাটি ঘটেছে বালুরঘাটে বাদামাইল এলাকায়। মৃতের নাম এনামুল মণ্ডল (৩৭)। বাড়ি পতিরাম থানার চকহাই এলাকায়। পুলিস সূত্রে খবর, ওই যুবক ওই লরির খালাসি ছিলেন। একটি গোডাউনে গাড়ির ওজন করিয়ে বের হচ্ছিল লরিটি। সেই সময় লরিতে উঠতে গিয়ে পা ফসকে পড়ে যান। লরির চালক বুঝতে পারেননি। ওই লরির চাকাতেই পিষ্ট হয়ে মৃত্যু হয় এনামুলের। ঘটনার পর থেকে চালক পলাতক। চালকের বিরুদ্ধে মৃতের পরিবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। মৃতের দাদা রফিকুল মণ্ডল বলেন, চালক বেপরোয়া গতিতে লরি চালাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। লরি চালকের শাস্তির দাবি জানিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ জানিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ