Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বঙ্গোপসাগরে দুর্যোগ, রথের দিন কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, ৩ জেলায় ‘কমলা’ সতর্কতা

১৬ জুলাই রথযাত্রা উপলক্ষে কলকাতা ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরে 'কমলা' সতর্কতা জারি। বিস্তারিত পড়ুন।

বঙ্গোপসাগরে দুর্যোগ, রথের দিন কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, ৩ জেলায় ‘কমলা’ সতর্কতা
  • ১৪ জুলাই, ২০২৬ ১৬:২৩
Prefer us on Google

কলকাতা, ১৪ জুলাই: আগামী বৃহস্পতিবার, ১৬ জুলাই রথযাত্রা। ওইদিন দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তালিকায় আছে শহর কলকাতা। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় অতিভারীর বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। জারি করা হয়েছে ‘কমলা’ সতর্কতা।

Advertisement

আজ, মঙ্গলবার বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়েছে কলকাতার হাওয়া অফিস থেকে। যেখানে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। যার প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টির দাপট বাড়তে চলেছে জেলায় জেলায়। ১৭ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ এবং ২০ জুলাইয়ের মধ্যে একই আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি স্থানে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে দক্ষিণবঙ্গের উপরে সক্রিয় রয়েছে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু। যার প্রভাবে আগামীকাল সকাল সাড়ে ৮টা পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা। মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের অধিকাংশ স্থানে।
১৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি চলবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ১৬ জুলাই অতিভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement
সম্পর্কিত সংবাদ