Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় সড়কের উপর জ্বলছে লরি, ডেবরায় চাঞ্চল্য

আজ শুক্রবার সকালে ডেবরায় জাতীয় সড়কে চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকান্ড। কিছু সময়ের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় লরিটি

জাতীয় সড়কের উপর জ্বলছে লরি, ডেবরায় চাঞ্চল্য
  • ১৭ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: আজ শুক্রবার সকালে ডেবরায় জাতীয় সড়কে চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকান্ড। কিছু সময়ের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় লরিটি। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের দ্বারিকাপুর এলাকায়, ১৬নং জাতীয় সড়কের উপর। হলদিয়া থেকে খড়্গপুর দিকে যাচ্ছিল লরিটি। হঠাৎ করেই আচমকা দাউ দাউ করে জ্বলে ওঠে লড়িটি। এই ঘটনার জেরে চারপাশে জড়ো হয়ে যায় স্থানীয় বাসিন্দারা। ভয়াবহ এই আগুন দেখে স্থানীয়রা খবর দেন দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকলের পৌঁছোনোর আগেই ট্রাকটি পুঁড়ে ভস্মীভূত হয়ে যায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। সেই সঙ্গেই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। দমকলবাহিনী এবং তদন্তকারীদের প্রাথমিক অনুমান ট্রাকটির ইঞ্জিনের ভিতরের শর্ট সার্কিটের জেরেই এই ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।  

Advertisement
সম্পর্কিত সংবাদ