Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণ বন্দরে লরির ধাক্কা বাইকে, জখম নাবালক

দক্ষিণ বন্দর থানা এলাকা বাইক দুর্ঘটনায় জখম হল এক বালক। শুক্রবার রাত ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে

দক্ষিণ বন্দরে লরির ধাক্কা বাইকে, জখম নাবালক
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ বন্দর থানা এলাকা বাইক দুর্ঘটনায় জখম হল এক বালক। শুক্রবার রাত ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। লালবাজার জানিয়েছে, আহত বালকের বয়স ১২ বছর। কার্ল মার্কস সরণির বাসিন্দা সে।  পুলিশ সূত্রে খবর, রাতের বেলা বাবার বাইকের পিছনে বসে বাড়ি ফিরছিল নাবালক।

Advertisement

 
ইস্ট ডক বাউন্ডারির কাছে একটি পণ্যবাহী গাড়ি বাইকটিতে হালকা ধাক্কা মারে। তাতেই বাইক থেকে ছিটকে পড়ে খুদে। তার মাথায় হেলমেট ছিল না। তার জেরে মাথায় গুরুতর আঘাত পায় আরোহী। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার বাবাই এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে বালককে। হাসপাতাল সূত্রে খবর, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চালকসহ লরিটিকে আটক করেছে দক্ষিণ বন্দর থানার পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ