Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কোন্নগরের ব্যবসায়ীর পণ্য সহ লরি গায়েব

পণ্য নিয়ে যাওয়ার পথে আশ্চর্যজনক ভাবে গায়েব হয়ে গিয়েছে লরি। কোন্নগরের এক ব্যবসায়ী এমনই অভিযোগ দায়ের করেছেন ডানকুনি থাকায়।

কোন্নগরের ব্যবসায়ীর পণ্য সহ লরি গায়েব
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পণ্য নিয়ে যাওয়ার পথে আশ্চর্যজনক ভাবে গায়েব হয়ে গিয়েছে লরি। কোন্নগরের এক ব্যবসায়ী এমনই অভিযোগ দায়ের করেছেন ডানকুনি থাকায়। কোন্নগরের একটি পণ্য পরিবহণ সংস্থার মালিকের দাবি, গত ২৬ জুলাই তিনি কিছু পণ্য নদীয়াতে পাঠানোর জন্য একটি লরি ভাড়া করেন। ডানকুনির বাসিন্দা এক ব্যক্তি ওই লরির মালিক। তিনি চালককে দিয়ে পণ্য নদীয়াতে পাঠিয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ে সেখানে পণ্য যায়নি। এরপরেই খোঁজ নিতে গিয়ে তিনি দেখতে পান যে, গাড়ির চালক ও মালিক দু’জনেরই ফোন বন্ধ। ওই পণ্য পরিবহণ সংস্থার মালিক বলেন, গাড়িতে প্রায় ১৩ লক্ষ টাকার পণ্য ছিল। বাধ্য হয়ে পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ