Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে ৫০০ কেজির স্টিলের রথে থাকবে পুরী থেকে আনা জগন্নাথ

এবার বারুইপুরে রথে বড় চমক থাকছে। তৈরি হচ্ছে ৫০০ কেজি ওজনের তিনতলা সমান রথ। পুরোটাই স্টিলের।

বারুইপুরে ৫০০ কেজির স্টিলের রথে থাকবে পুরী থেকে আনা জগন্নাথ
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: এবার বারুইপুরে রথে বড় চমক থাকছে। তৈরি হচ্ছে ৫০০ কেজি ওজনের তিনতলা সমান রথ। পুরোটাই স্টিলের। রথের জন্য পুরী থেকে আনা হয়েছে নিমকাঠের চার ফুটের জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সব মিলিয়ে সাজসাজ রব বারুইপুরের সুবুদ্ধিপুরে। সুবুদ্ধিপুর সমন্বয় কমিটি ও প্রগতি সঙ্ঘের উদ্যোগে এবারই প্রথম এই রথ উৎসব। প্রধান উদ্যোক্তা স্থানীয় কাউন্সিলার তাপস ভদ্র বলেন, এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল এই রথ উৎসবের। রথের দিন এলাকার প্রতি বাড়িতে জগন্নাথের খাজা দেওয়া হবে। আরও চমক অপেক্ষা করছে। আর একদিনের অপেক্ষা। বারুইপুরের সুবুদ্ধিপুর কল্যাণ সঙ্ঘের মাঠে এখন চলছে জোরদার প্রস্তুতি। রথ টানার জন্য লাগানো হচ্ছে কার্বন ফাইবারের টিউবলেস টায়ার। নাওয়া-খাওয়া ভুলে রথ প্রস্তুত করছেন কারিগররা। পুরী থেকে আনা হয়েছে নিমকাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। শুক্রবার কল্যাণ সঙ্ঘের মাঠ থেকে বেরিয়ে রথ আসবে প্রগতি সঙ্ঘের কাছে। সেখানেই মাসির বাড়ি। ইতিমধ্যেই ওই জায়গায় বেশ কয়েকটি অস্থায়ী দোকানও বসে গিয়েছে। প্রগতি সঙ্ঘের এক কর্তা জয়ন্ত ভদ্র বলেন, রথ উৎসবকে কেন্দ্র করে এক লক্ষ মানুষকে খাজা খাওয়ানো হবে। পাশাপাশি, কল্যাণ সঙ্ঘের মাঠ থেকে প্রগতি সঙ্ঘ পর্যন্ত রাস্তা জগন্নাথের পতাকা লাগিয়ে সাজিয়ে তোলা হবে।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ