Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিযুক্ত আইনজীবীর নামে জারি হল লুক আউট নোটিশ, সব ব্যাংক অ্যাকাউন্ট সিজ

চারদিন কেটে গেলেও অভিযুক্ত আইনজীবী শেখ মানোয়ার আলম এখনও অধরা। পুলিশ-প্রশাসন সবরকম চেষ্টা চালিয়েও তাঁকে পাকড়াও করতে পারেনি।

অভিযুক্ত আইনজীবীর নামে জারি হল লুক আউট নোটিশ, সব ব্যাংক অ্যাকাউন্ট সিজ
  • ১৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: চারদিন কেটে গেলেও অভিযুক্ত আইনজীবী শেখ মানোয়ার আলম এখনও অধরা। পুলিশ-প্রশাসন সবরকম চেষ্টা চালিয়েও তাঁকে পাকড়াও করতে পারেনি। এর মধ্যেই অভিযুক্ত আইনজীবীর সব ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, অভিযুক্ত আইনজীবীর নামে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। তিনি যাতে বিদেশে না পালাতে পারেন, মূলত তার জন্যই এই নোটিশ। তদন্তকারীদের অনুমান, মানোয়ারা ভিন রাজ্যে পালিয়ে গিয়েছেন। তাঁর মোবাইল বন্ধ রয়েছে। অভিযুক্তের ছবি সব থানায় পাঠানো হয়েছে। গত বুধবার কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের নয়াপাড়ায় আইনজীবী শেখ মানোয়ার আলমের চেম্বার থেকে ছাত্রী সোনিয়া হালদারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ছাত্রীর পরিবার আইনজীবীর বিরুদ্ধে কাকদ্বীপ থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে। তার পর থেকেই ওই আইনজীবীকে খুঁজছে পুলিশ। ঘটনার দিন বেলা প্রায় ১টা পর্যন্ত মানোয়ারকে তাঁর চেম্বারের সামনেই দেখা গিয়েছিল। কিন্তু তারপর তাঁকে আর কাকদ্বীপ এলাকায় দেখা যায়নি। 

Advertisement

এদিকে, কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশনের সম্পাদক চঞ্চল পন্ডা বলেন, ‘শনিবার অ্যাসোসিয়েশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আইনজীবী মানোয়ার আলমের সদস্যপদ আপাতত বাতিল করা হয়েছে। তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করলে পুনরায় তাঁর সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে।’ সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, ‘অভিযুক্ত আইনজীবীকে গ্রেফতারের জন্য সবরকম সোর্সকে কাজে লাগানো হয়েছে। শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ