Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রান পেলেন না লোকেশ

সিরিজের দ্বিতীয় বেসরকারি টেস্টে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ‘এ’ তুলেছিল ৪২০। জবাবে ভারত ‘এ’ দলের ইনিংস থেমে গেল মাত্র ১৯৪ রানে।

রান পেলেন না লোকেশ
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: সিরিজের দ্বিতীয় বেসরকারি টেস্টে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ‘এ’ তুলেছিল ৪২০। জবাবে ভারত ‘এ’ দলের ইনিংস থেমে গেল মাত্র ১৯৪ রানে। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ‘এ’ দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে তুলেছে ১৬। আপাতত, ২৪২ রানে এগিয়ে আছে তারা।

Advertisement

এদিন ক্রিকেটপ্রেমীদের নজর ছিল লোকেশ রাহুলের উপর। কিন্তু তিনি ফিরলেন মাত্র ১১ রানে। আর এক ওপেনার নারায়ণ জগদীশনের সংগ্রহ ৩৮। মিডল অর্ডারে দেবদূত পাদিক্কাল (১), অধিনায়ক ধ্রুব জুরেল (১) ও অলরাউন্ডার নীতীশ রেড্ডি (১)— তিনজনই ফেরেন পরপর। সেই সময় ৭৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। কঠিন পরিস্থিতিতে তিন নম্বরে নামা সাই সুদর্শন প্রতিরোধ গড়ে তোলেন। তাঁর ব্যাটে আসে ৭৫। আয়ূষ বাদোনির (২১) সঙ্গে ষষ্ঠ উইকেটে তিনি যোগ করেন ৫১। 
১৬ রানে ব্যাট করার সময় প্রসিদ্ধ কৃষ্ণের হেলমেটে লাগে বল। তিন ওভার পর বেরিয়ে আসেন তিনি। ‘কনকাসন সাব’ হিসেবে নামেন যশ ঠাকুর।

Advertisement
সম্পর্কিত সংবাদ