Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লকার ভেঙে চুরি গয়না, টাকা

ঘরের আলমারির লকার ভেঙে লক্ষাধিক টাকার সোনা-রুপোর গয়না সহ ২২ হাজার টাকা নিয়ে চম্পট দেন দুষ্কৃতীরা।

লকার ভেঙে চুরি গয়না, টাকা
  • ১৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শুক্রবার রাতে দুঃসাহসিক চুরি হল দেগঙ্গায়। ঘরের আলমারির লকার ভেঙে লক্ষাধিক টাকার সোনা-রুপোর গয়না সহ ২২ হাজার টাকা নিয়ে চম্পট দেন দুষ্কৃতীরা। শনিবার দেগঙ্গা থানায় চুরির অভিযোগ দায়ের করেন বেলিয়াঘাটা দোগাছিয়া মণ্ডলপাড়ার ওই বাড়ির কর্তা সুরজিৎ তরফদার। তদন্ত শুরু করেছে পুলিশ। সুরজিৎ বলেন, শনিবার ভোরে উঠে দেখি আলমারির লকার ভাঙা। জিনিসপত্র তছনছ হয়ে রয়েছে। সোনা ও রুপোর গয়না এবং ২২ হাজার টাকাও চুরি হয়েছে। বাড়ি লাগোয়া একটি রাধাগোবিন্দর মন্দির থেকেও প্রণামী বক্সের টাকা সহ ঠাকুরের সোনার টিপ চুরি হয়েছে। অন্যদিকে, কলা চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লেন এক ব্যক্তি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হাদিপুর এলাকায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ