Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পানাগড় শিল্পতালুকে কারখানায় কাজের দাবি, স্থানীয়দের বিক্ষোভ

পানাগড় শিল্পতালুকে চাকরির দাবিতে স্থানীয় যুবক ও জমিদাতাদের বিক্ষোভ। তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ। বিস্তারিত পড়ুন।

পানাগড় শিল্পতালুকে কারখানায় কাজের দাবি, স্থানীয়দের বিক্ষোভ
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: শুক্রবার পানাগড় শিল্পতালুকে একটি পাইপ কারখানায় কাজের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় যুবক ও জমিদাতারা। তাঁদের অভিযোগ, তৃণমূল জমানায় কাঁকসা এলাকার কয়েকজন তৃণমূল নেতা টাকার বিনিময়ে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের কারখানার কাজে নিয়োগ করত। এদিন তারই প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়।

Advertisement

এবিষয়ে বিজেপি নেতা রমন শর্মা বলেন, আমরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিলাম শিল্পতালুক থেকে তৃণমূল নেতারা কাটমানি খাচ্ছে। রাজ্যে পালাবদলের পর এখন স্থানীয় বাসিন্দারা সরাসরি কারখানায় গিয়ে অভিযোগ করছেন। অবিলম্বে দোষীদের শাস্তি চাই। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁকসা, গলসি-১ ও আউশগ্রাম-২ ব্লকের কোটা, পোন্ডালি, সোঁয়াই প্রভৃতি এলাকার আটশোর বেশি চাষির ১৪৬৫ একর জমি নিয়ে ২০০৯-’১০ সালে তৎকালীন বাম সরকার পানাগড়ে শিল্পতালুক গড়ে তোলার কাজ শুরু করে। পরবর্তীতে তৃণমূল সরকার সে কাজ এগিয়ে নিয়ে যায়। কিন্তু জমিদাতাদের অভিযোগ তাঁরা সেই সময় জমি দিলেও কারখানায় কাজ মেলেনি। কিন্তু, তৃণমূলের ইউনিয়নের নেতাদের টাকা দিলেই কাজ পাওয়া যেত। এদিন একটি কারখানার আধিকারিক বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন। বিক্ষুব্ধ জয়দেব পাঁজা বলেন, এই কারখানা তৈরির সময় এলাকার মানুষ জমি দিয়েছিল। পরবর্তী সময়ে দেখা গিয়েছে এখানে জমিদাতারা চাকরি পাননি। তৃণমূল কথা রাখেনি। স্থানীয় তৃণমূল গুণ্ডাবাহিনী সিন্ডিকেট রাজ চালাত। এলাকার কেউ চাকরির জন্য এলে কয়েকজন তৃণমূল নেতার নাম করে বলা হত ওদের থেকে সই করে আনতে হবে। এভাবেই কাটমানির খেলা চলত। বিক্ষুব্ধরা বলেন, আমরা চাই সিন্ডিকেট রাজ যারা চালিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে। আর এলাকার বেকার যুবকরা চাকরি পাক। বিক্ষোভের খবর পেয়ে এদিন কেন্দ্রীয় বাহিনী ও কাঁকসা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ