Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রেসিং ফুটবলে বিপক্ষের ঘুম কাড়তে চান লোবেরা

সের্গিও লোবেরা আক্রমণাত্মক ফুটবল দর্শনে বিশ্বাসী। মাঝমাঠকে সাপোর্ট করতে ক্রমাগত ওভারল্যাপে ওঠেন দুই উইং ব্যাক।

প্রেসিং ফুটবলে বিপক্ষের ঘুম কাড়তে চান লোবেরা
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সের্গিও লোবেরা আক্রমণাত্মক ফুটবল দর্শনে বিশ্বাসী। মাঝমাঠকে সাপোর্ট করতে ক্রমাগত ওভারল্যাপে ওঠেন দুই উইং ব্যাক। এই ফর্মেশনে অভিষেক সিং ও শুভাশিস বসু ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ব্রাজিলিয়ান রবসনকে নিয়েও নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। দলের প্রধান ফিডারের ভূমিকায় বেশ নজর টানছেন তিনি। আসলে মোহন বাগানের দায়িত্ব নেওয়ার পরেই ফর্মেশনে ফাইন টিউনিং করেছেন স্প্যানিশ কোচ। সেক্ষেত্রে শনিবারের জোড়া প্রস্তুতি ম্যাচ আসলে লোবেরার রসায়নাগার। চূড়ান্ত পরীক্ষা সেরে নিতে তৈরি তিনি। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি মোহন বাগান বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচ দিয়ে আইএসএলের উদ্বোধন। প্রেসিং ফুটবলে প্রতিপক্ষের ঘুম কাড়তে চান লোবেরা। এদিকে ডেভেলপমেন্ট লিগে ডায়মন্ডহারবার এফসি’র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল মোহন বাগান। সোহিল হরিজনের গোলে পিছিয়ে পড়ে মোহন বাগান। ১-১ করেন পুনীত থংজাম।

Advertisement

এদিকে, ঘরের মাঠে ম্যাচ খেলতে মরিয়া মহমেডান স্পোর্টিং। ইনভেস্টরের দেখা নেই। সেক্ষেত্রে কিশোর ভারতীর ভাড়া মুকুবের জন্য সরকারের দ্বারস্থ হতে চলেছে তারা। আইএসএলের আগে নিঃশব্দে ঘর গোছাচ্ছে চেন্নাইয়ান এফসি। অভিজ্ঞ মিডফিল্ডার নাগুয়েরোর পাশাপাশি মরক্কান বেনাম্মারকেও নথিভুক্ত করাল তারা। নর্থইস্ট ইউনাইটেডের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ডিফেন্সিভ ব্লকার। ইন্টার কাশীও পিছিয়ে নেই। লিথুয়ানিয়ার জাতীয় দলের স্ট্রাইকার নরিসকে সই করাল আন্তোনিও হাবাসের দল। এদিকে, ফেডারেশনকে স্বত্ব হস্তান্তর করল এফএসডিএল। আইএসএলের লোগো, সোশ্যাল মিডিয়ার স্বত্ব ফেরত যাচ্ছে এআইএফএফের কাছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ