Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

পাঞ্জাবের বিরুদ্ধে দলে বদল আনছেন লোবেরা

মুখ থমথমে সের্গিও লোবেরার। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে জেসন কামিংসের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক সারলেন স্প্যানিশ কোচ।

পাঞ্জাবের বিরুদ্ধে দলে বদল আনছেন লোবেরা
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ থমথমে সের্গিও লোবেরার। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে জেসন কামিংসের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক সারলেন স্প্যানিশ কোচ। দলে প্লে-মেকারের অভাব স্পষ্ট। এবার কি অজি বিশ্বকাপারকে সেই ভূমিকায় দেখা যাবে? এখনই অনুমান করার জায়গা নেই। তবে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম এগারোয় বদল আনতে চলেছেন লোবেরা। টানা তিনটি ম্যাচে জয় অধরা। তাই রবিবার পাঞ্জাব ম্যাচ লোবেরার কাছে অ্যাসিড টেস্ট। 

Advertisement

মোহন বাগান মাঝমাঠে প্লে-মেকারের অভাব প্রকট। দিমি বা রবসন দাগ কাটতে ব্যর্থ। অনেকেই মনে করেন, ওই জায়গায় কামিংসকে ব্যবহার করা যেতেই পারে। জামশেদপুরের বিরুদ্ধে দীর্ঘদিন বাদে ডানপ্রান্তে খেলানো হয় মনবীরকে। তিনিও বড্ড ফ্যাকাসে। এদিকে, জামশেদপুরে খেলা দেখতে গিয়ে বারবার আক্রান্ত হচ্ছেন মোহন বাগান সমর্থকরা। সঞ্জীব গোয়েঙ্কার দৃষ্টি আকর্ষণ করে কড়া চিঠি দিলেন সভাপতি দেবাশিস দত্ত। তাঁর সাফ কথা, ‘এভাবে চলতে পারে না। ফেডারেশন নিরাপত্তা নিশ্চিত না করলে ভবিষ্যতে জামশেদপুর ম্যাচ বয়কট করা হোক।’ পাশাপাশি, অনূর্ধ্ব-১৪ ডার্বিতে ইস্ট বেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে মূলপর্বে পৌঁছাল মোহন বাগান। একমাত্র গোলদাতা টাইসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ