Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

দিমিত্রি-কামিংস জুটিকে প্রস্তুত রাখছেন লোবেরা

কিট পরে নিজের ঘর থেকে বেরিয়ে সোজা ফুটবলারদের ড্রেসিং-রুমে ঢুকলেন কোচ সের্গিও লোবেরা। প্রায় আধঘণ্টা ম্যাকলারেন, লিস্টনদের ক্লাস চলল।

দিমিত্রি-কামিংস জুটিকে প্রস্তুত রাখছেন লোবেরা
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কিট পরে নিজের ঘর থেকে বেরিয়ে সোজা ফুটবলারদের ড্রেসিং-রুমে ঢুকলেন কোচ সের্গিও লোবেরা। প্রায় আধঘণ্টা ম্যাকলারেন, লিস্টনদের ক্লাস চলল। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসির ভিডিও বিশ্লেষণ করলেন স্প্যানিশ কোচ। এরপর মাঠে নামল মোহন বাগান ব্রিগেড। বুধবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে চেন্নাইয়ান বধের মূল প্রস্তুতি শুরু হল মোহন বাগানে।

Advertisement


কেরল ব্লাস্টার্সকে হারিয়ে লিগ অভিযান শুরু করেছে লোবেরা ব্রিগেড। স্বভাবতই আত্মবিশ্বাসী মনবীর, দিমিত্রিরা। আগামী সোমবার চেন্নাইয়ান এফসির বিরুদ্ধেও সেই ছন্দ বজায় রাখার চ্যালেঞ্জ তাদের সামনে। এদিন প্রায় দেড় ঘণ্টা তারই মহড়া সারল গতবারের চ্যাম্পিয়নরা। কোচ লোবেরার এই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রবসন রবিনহোর। দলের সঙ্গে সারাক্ষণ গা ঘামালেন ব্রাজিলিয়ান মিডিও। তবে চমক ছিল স্ট্রাইকিং লাইনে। দায়িত্ব নেওয়ার পর স্প্যানিশ কোচ তিনটি প্রস্তুতি ও একটি আইএসএলের ম্যাচ খেলেছেন। সবগুলিতেই দিমিত্রির সামনে শুরু করেছিলেন ম্যাকরালেন। কিন্তু এদিন জেসন কামিংসকে সেই জায়গায় ব্যবহার করেন লোবেরা। অতীতেও দিমি-কামিংস জুটিতে তিন পয়েন্ট ঘরে তুলেছে মোহন বাগান। চেন্নাইয়ানের বিরুদ্ধে সেই জুটিতেই ভরসা রাখতে পারেন কোচ লোবেরা। এদিকে, ৬ মার্চ ওড়িশার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলার কথা ছিল মোহন বাগানের। তবে সেসময় কলিঙ্গ স্টেডিয়াম ফাঁকা না থাকায় সেই ম্যাচটি যুবভারতীতে খেলতে চেয়ে ফেডারেশন ও মোহন বাগানকে চিঠি দিল ওড়িশা।

Advertisement
সম্পর্কিত সংবাদ