চেন্নাই: চোটের কারণে চেন্নাই সুপার কিংস এখন কার্যত মিনি হাসপাতাল। ধোনি, খলিল আহমেদের পর তালিকায় সর্বশেষ নাম আয়ূষ মাত্রে। তাঁর অভাব ঢাকতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে বিহান মালহোত্রাকে লোনে নেওয়ার পরামর্শ দিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি জানিয়েছেন, ‘বিহান এখনও আইপিএলে খেলেনি। লোনে ওকে নিতে কোনো সমস্যা হবে না। ক্রিকেটারটি খুবই প্রতিভাবান।’ পাশাপাশি, নিলামে অবিক্রীত অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার অভিজ্ঞান কুণ্ডুকেও চেন্নাই দলে নেওয়ার আরজি জানিয়েছেন অ্যাশ।



