Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লিঙ্কে ক্লিক করতেই গায়েব তিন লক্ষাধিক টাকা

লিঙ্কে ক্লিক করতেই গায়েব তিন লক্ষাধিক টাকা
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: মেসেজের মাধ্যমে মোবাইলে অ্যাপ ডাউনলোড করেই আর্থিক প্রতারণার শিকার হলেন এক প্রবীণ নাগরিক। ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে ৩ লক্ষ ৫৯ হাজার টাকা। ওই ব্যক্তি এনিয়ে বালুরঘাট সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, তপনের ভিকাহারের বাসিন্দা ওই প্রবীণ নাগরিকের মোবাইলে একটি মেসেজ আসে। এরপর তিনি সেখানকার লিঙ্কে ক্লিক করতেই একটি অ্যাপ খুলে যায়। তারপরেই একটি ফোন আসে। সেই ফোনে কেউ কথাও বলেননি। এরপরই ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৫৯ হাজার টাকা গায়েব হয়ে যায়। বালুরঘাট সাইবার থানা জানিয়েছে, এনিয়ে মামলা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ