Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লালঝামেলা বস্তিতে বাড়িতে চুরি, চাঞ্চল্য

লালঝামেলা বস্তিতে বাড়িতে চুরি, চাঞ্চল্য
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার ভোরে নাগরাকাটা ব্লকের লালঝামেলা বস্তিতে একটি বাড়ি থেকে নগদ ৩ লক্ষ ৫৪ হাজার টাকা সহ সোনার গয়না চুরি হয়েছে। জানা গিয়েছে, ওই বাড়িতে ঠুলে প্রধান নামে এক বৃদ্ধ থাকেন। এদিন ঘুম থেকে উঠে দেখেন চুরির বিষয়টি। তিনি বলেন, কাঠের বাক্সে টাকা ও গয়না রাখা ছিল। সবকিছু নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ