Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লালগোলার স্কুলের বার্ষিক অনুষ্ঠান

লালগোলার স্কুলের বার্ষিক অনুষ্ঠান
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: বৃহস্পতিবার লালগোলা থানার ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাক প্রাথমিক শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত, মেধাবী, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে পারদর্শী প্রতিটি শ্রেণির একজনকে বর্ষসেরা পুরস্কার দেওয়া হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা হয়। অনুষ্ঠান শেষে তাদের পুরস্কৃত করা হয়।  
Advertisement
সম্পর্কিত সংবাদ