Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লালগোলায় টোটো উল্টে শিশুর মৃত্যু

লালগোলায় টোটো উল্টে শিশুর মৃত্যু
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: রবিবার সকালে লালগোলা থানার কালমেঘা পঞ্চায়েতের ভবানীপুর রেলগেট সংলগ্ন এলাকায় টোটো উল্টে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম মেহেবুব শেখ। বাড়ি ভবানীপুর গ্রামে। মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এইদিন সকালে ভবানীপুরের বাসিন্দা মজিবুর শেখের স্ত্রী তার তিন বছরের ছেলেকে নিয়ে টোটোয় চেপে যাচ্ছিলেন। ভবানীপুর রেলগেটের আগে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে শিশুটি মাথায় চোট পায়। স্থানীয়রা উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বহরমপুর নিয়ে যাওয়ার পথে ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তখন ভগবানগোলা থানার কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মজিবুর শেখ বলেন, এক অসুস্থ আত্মীয়কে দেখতে পরিবারের অন্যান্যদের সঙ্গে স্ত্রী ছেলেকে নিয়ে যাচ্ছিল। বাড়ি থেকে কিছুটা পথ যেতেই দুর্ঘটনা ঘটে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ