Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লালগোলায় অস্বাভাবিক মৃত্যু যুবকের

লালগোলায় অস্বাভাবিক মৃত্যু যুবকের
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: লালগোলা থানার মারওয়ারবাদি গ্রামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সাহেব শেখ(৩২)। পরিবার সূত্রে জানা গিয়েছে, সাহেব প্রতিদিন মদ্যপান করে বাড়ি ফিরতেন। এনিয়ে বাড়িতে অশান্তি চলছিল। ১ জানুয়ারি বন্ধুদের সঙ্গে পিকনিক করে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন। বাড়িতে অশান্তি শুরু হলে অভিমানে জমিতে দেওয়া ঘাসমারা কীটনাশক খান। তাঁকে উদ্ধার করে প্রথমে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। মৃতের আত্মীয় পিয়ারুল শেখ বলেন, মদ্যপ অবস্থায় বাড়ি ফেরা নিয়ে অশান্তি হয়েছিল। সেই কারণে ও কীটনাশক খেয়েছিল। ওইদিন হাসপাতালে মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ