Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লালগোলায় নদী থেকে অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার

লালগোলায় নদী থেকে অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: রবিবার বিকেলে লালগোলা থানার নশিপুরে ভাগীরথী নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন বিকেলে স্থানীয় কয়েকজন ভাগীরথী নদীতে মৃতদেহটি ভাসতে দেখেন। তাঁরাই লালগোলা থানায় খবর দেন। লালগোলা থানার এক পুলিস আধিকারিক বলেন, মৃতের বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ