Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লালগোলায় হেরোইন হাতবদলের আগেই গ্রেপ্তার ৩ কারবারি

লালগোলায় হেরোইন হাতবদলের আগেই গ্রেপ্তার ৩ কারবারি
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: হাত বদলের আগেই হেরোইন সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিস। শনিবার রাতে লালগোলা থানার ছাগলহাট মাঠ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সাবির আহমেদ, বাবলু শেখ ও জুয়েল শেখ। বাড়ি লালগোলা থানার বিভিন্ন এলাকায়। তাদের কাছ থেকে মোট ২৫৬ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের রবিবার বহরমপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
ভগবানগোলা এসডিপিও উত্তম গড়াই বলেন, লালগোলার অন্য কোনও মাদক কারবারিকে ওই হেরোইন দেওয়ার জন্যই তিনজন ওইদিন রাতে ছাগলহাটের মাঠে অপেক্ষা করছিল। তাদের আটক করে তল্লাশি চালানোর সময় একটি প্যাকেটে ওই পরিমাণ হেরোইন পাওয়া যায়। বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা। 
লালগোলা থানার পুলিস জানিয়েছে, তাদের কাছে খবর ছিল ওইদিন রাতে ছাগলহাট এলাকায় মাদক হাতবদল হবে। সেজন্য রাতে ছাগলহাট এলাকায় অভিযান চালানো হয়। তখন মাঠে ওই তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের কথাবার্তায় অসঙ্গতি থাকায় আটক করে তল্লাশি চালানোর সময় হেরোইন মেলে।
সম্পর্কিত সংবাদ