সংবাদদাতা, বহরমপুর: ঘাসকাটা মেশিন থেকে ব্লেড ছিটকে এসে লাগে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের পেটে। জখম অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তার মৃত্যু হয়। মৃতের নাম ইয়াকুব শেখ(১২)। বাড়ি লালগোলা থানার ডালোসোরা গ্রামে। ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি মেশিনে বাগানের ঘাস কাটছিলেন। ইয়াকুব শেখ বাগানের একপাশে তা দেখছিল। আচমকা মেশিনের ব্লেড খুলে ছিটকে ইয়াকুবের পেটে গেঁথে যায়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় কানাপুকুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সোমবার সকালে সেখানেই মৃত্যু হয়। মৃতের দাদা আকাশ শেখ বলেন, কৌতূহলবশত ভাই মেশিনে ঘাসকাটা দেখছিল। আচমকা ব্লেড খুলে সরাসরি পেটে গেঁথে যায়।
Advertisement
অন্যদিকে মাঠে যাওয়ার পথে বাইকের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক বৃদ্ধের। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে বেলডাঙা থানার দেবকুণ্ডু গ্রামে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শুরুর আধ ঘণ্টার মধ্যে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম নুরহোদা শেখ(৭৪)। বাড়ি দেবকুণ্ডু গ্রামেই। বেলডাঙা থানার পুলিস জানিয়েছে, ঘাতক বাইকটি আটক করা হয়েছে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৬টা নাগাদ সাইকেলে মাঠে ফসল দেখতে যাচ্ছিলেন নুরহোদা শেখ। রাস্তায় বেপরোয়া এক বাইক চালক তাঁকে ধাক্কা মারে। তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। মৃতের ছেলে আবু সামাদ শেখ বলেন, বাবা প্রায়ই সাইকেল নিয়ে মাঠে ফসল দেখতে যেতেন। আমরা বারণ করতাম। কিন্তু উনি আমাদের কথা শুনতেন না। এদিন মাঠে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।