সংবাদদাতা, লালবাগ: কলেজের নবীনবরণ অনুষ্ঠান দেখে বাইকে চেপে বাড়ি ফেরার সময় পথদুর্ঘটনায় দুই স্কুলপড়ুয়ার মৃত্যু হল। এই দুর্ঘটনায় এক সাইকেল চালক জখম হয়েছেন। শুক্রবার রাতে লালগোলা থানার দেওয়ানসরাই অঞ্চলের নিমতলা মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম মনিরুল চৌধুরী(১৯) ও রবিউল ইসলাম(১৮)। তারা লালগোলা থানার চুঁয়াপুকুর এলাকার বাসিন্দা। শনিবার সকালে পুলিস দেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।
Advertisement
লালগোলা থানার এক আধিকারিক বলেন, এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। দুই বাইক আরোহীরই মৃত্যু হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
মৃত দুই তরুণ লালগোলা থানার রাজারামপুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছিলেন। শুক্রবার বিকেলে গ্রামের আরও কয়েকজন যুবকের সঙ্গে লালগোলা কলেজের নবীনবরণ অনুষ্ঠান দেখতে যান। রাত সাড়ে ৮টা নাগাদ বাড়ির উদ্দেশে রওনা দেন। নিমতলা মোড়ের কাছে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মারেন। তার আগে বাইকটি ওই সাইকেলের পিছনে ধাক্কা মারে। সাইকেল চালক সহ তিনজনই রাস্তার উপর ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই বাইক আরোহীকে মৃত ঘোষণা করেন। জখম সাইকেল চালকের অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সামাদ শেখ বলেন, বাইকের গতি বেশি ছিল। নিমতলা মোড় থেকে কয়েক মিটার আগে আচমকাই একটি সাইকেল রাস্তার উপর উঠে আসে। তখন বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ও রাস্তার পাশে দেওয়ালে ধাক্কা মারে। সাইকেল আরোহী জখম হন। বাইকে থাকা দু’জনের কারও মাথায় হেলমেট ছিল না। হেলমেট থাকলে হয়তো বেঁচে যেত। এলাকার বাসিন্দা রাজেশ শেখ বলেন, হঠাৎ বিকট আওয়াজ শুনে বাড়ি থেকে বেরিয়ে দেখি, রাস্তার উপর তিন দিকে তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যান।
মৃত রবিউল ইসলামের মামা ইয়াদুল ইসলাম বলেন, গ্রামের এক বন্ধুর বাইক নিয়ে দু’জন লালগোলা কলেজে গিয়েছিল। কলেজ থেকে বেরনোর সময় ফোন করে মাকে বাড়ি ফিরছে বলে জানায়। কিন্তু আর বাড়ি ফেরা হল না।