Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লালগড়ে ঝুলন্ত দেহ উদ্ধার  

লালগড়ে ঝুলন্ত দেহ উদ্ধার
 
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: লালগড়ে বাঁশবাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম বিজয় দুলে(৪৯)। বাড়ি লালগড় থানার নিপুরা গ্রামে। বুধবার ভোরে পরিবারের সদস্যরা তাঁকে বাড়ি সংলগ্ন  বাঁশবাগানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিস স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মৃতের ভাই বুদ্ধদেব দুলে বলেন, দাদা দিনমজুরি করে সংসার চালাত। বাড়িতে বউদি ও ভাইপো রয়েছে। দাদা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। চিকিৎসা চলছিল। এদিন সকালে বাড়ির সামনের বাঁশবাগানে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিস এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ