Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লালগড়ে দুর্ঘটনায় বাঁকুড়ার বাইক আরোহীর মৃত্যু

লালগড়ে দুর্ঘটনায় বাঁকুড়ার বাইক আরোহীর মৃত্যু
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: লালগড়ে বাইক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম মোহন মাণ্ডি(৪২)। তাঁর বাড়ি বাঁকুড়া জেলার রাইপুর থানার বক্সি এলাকায়। শুক্রবার সন্ধ্যেবেলায় ঝাড়গ্রাম শহর থেকে মেদিনীপুরের ভাদুতলায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। লালাগড় থানার ধেঁড়ুয়া ব্রিজের কাছে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, মোহনবাবু গুজরাতের আমেদাবাদে খাদ্য দপ্তরে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। এদিন ব্যক্তিগত কাজে  ঝাড়গ্রামে এসেছিলেন। শুক্রবার সন্ধ্যের সময় কাজ সেরে শ্বশুরবাড়ি ফিরছিলেন। ধেড়ুয়া ব্রিজ সংলগ্ন রাস্তায় জখম অবস্থায় তিনি পড়েছিলেন। লালাগড় থানার পুলিস তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে‌। তাঁর বাড়িতে খবর দেওয়া হয়। 
মৃতের ভাই ধনঞ্জয় মাণ্ডি বলেন, দাদা ঝাড়গ্রাম থেকে বাইকে মেদিনীপুরের ভাদুতলায় যাচ্ছিল। পুলিসের কাছ থেকে খবর পাই দাদার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। তাকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে গিয়ে জানতে পারি, দাদা মারা গিয়েছে। কিন্তু, কিভাবে পথ দুর্ঘটনা হয়েছে তা কেউ বলতে পারছে না। দাদার স্ত্রী ও মেয়ে রয়েছে। লালগড় থানার পুলিস জানিয়েছে, দূর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ