Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লালবাগে রাজ্য প্রতিবন্ধী সংগঠনের জেলা সম্মেলন

লালবাগে রাজ্য প্রতিবন্ধী সংগঠনের জেলা সম্মেলন
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: রবিবার লালবাগ সেমিনার হলে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সংগঠনের নবম জেলা সম্মেলন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কান্তি গাঙ্গুলি, রাজ্য সভাপতি অনিবার্ণ মুখোপাধ্যায় সহ জেলার নেতৃত্ব। পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন কান্তি গাঙ্গুলি। এইদিনের সম্মেলনে ৬১ সদস্যের একটি কমিটি গঠন। এদের মধ্যে ৪৪ জনকে জেলা কমিটিতে ঠাঁই দেওয়া হয়েছে। কান্তি গাঙ্গুলি বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে কেন্দ্র সরকার ২০১৬ সালে আরপিজি অ্যাক্ট চালু করে। কিন্তু এই রাজ্যে এই আইন প্রয়োগের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকার কেউই সদর্থক ভূমিকা নিচ্ছে না। ফলে এ রাজ্যের প্রতিবন্ধীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মুর্শিদাবাদ জেলা প্রতিবন্ধী কমিটির কনভেনার রণ দাস বলেন, এই রাজ্যে প্রতিবন্ধী ভাতা এক হাজার টাকা। মুখ্যমন্ত্রী রবিবার লালবাগে প্রশাসনিক সভা করছেন। আমরা আস্তাবল মোড়ে দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রীকে ভাতা বাড়ানোর আবেদন জানাব। আমরা নিশ্চিত উনি আমাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ