Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লালবাগে অপমানে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

লালবাগে অপমানে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: বৃহস্পতিবার বিকেলে লালবাগ থানার পীরতলায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, বুধবার বিকেলে ওই ছাত্রের প্রেমিকার বাড়ির লোকজন তাঁকে মারধর করে। সেই অপমানেই তিনি আত্মঘাতী হয়েছেন। পুলিস জানিয়েছে, মৃতের নাম মইন হাসান(১৮)। শুক্রবার লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয়। লালগোলা থানার এক পুলিস আধিকারিক বলেন, মৃতের পরিবার থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মইন হাসান ধূলাউড়ি স্কুলের ছাত্র ছিলেন।   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ