Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লালবাগে চলছে হাজারদুয়ারি উৎসব

লালবাগে চলছে হাজারদুয়ারি উৎসব
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: লালবাগ শহরের ঐতিহাসিক আস্তাবল মাঠে চলছে হাজাদুয়ারি উৎসব মেলা ২০২৪। রাজ্য পুর নগরোন্নয়ন দপ্তর ও মুর্শিদাবাদ পুরসভার যৌথ উদ্যোগে ২৫ ডিসেম্বর থেকে মেলা শুরু হয়েছে। চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। মেলায় ২৮টি স্টল রয়েছে। বেশিরভাগ স্টলই খাবারের। খাবারের স্টলগুলিতে পাওয়া যাচ্ছে পিঠেপুলি থেকে বিরিয়ানি, চাইনিজ ও মোগলাইখানা। বিকেল ৫টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য খোলা রয়েছে। 
Advertisement
শুরুর দিন থেকে মানুষের ভিড়ে সরগরম থাকছে মেলার মাঠ। মেলায় এসে প্রায় সকলেই খাওয়াদাওয়া করছেন। ফলে ভালো বেচাকেনা হচ্ছে। মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর বলেন, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাই খাবারের স্টলগুলি দিয়েছেন। এর ফলে তাঁদের ভালো রোজগারের পথ খুলে গিয়েছে। এছাড়া এই মেলা থেকে প্লাস্টিক বর্জন ও ডেঙ্গু সচেতনতার বার্তা প্রচার করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ