Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

লক্ষ্য ডাল উৎপাদনে আত্মনির্ভরতা, বাজেট বরাদ্দ বাড়তে পারে কৃষিমন্ত্রকের

লক্ষ্য ডাল উৎপাদনে আত্মনির্ভরতা, বাজেট বরাদ্দ বাড়তে পারে কৃষিমন্ত্রকের
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উৎপাদন আশানুরূপ হচ্ছে না। দামও বাড়ছে। তাই ডাল উৎপাদনে আত্মনির্ভর হওয়ার পাশাপাশি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাজেটে বাড়তি বরাদ্দ হতে পারে। খাদ্যমন্ত্রকের অধীনে যে ‘প্রা‌ইস স্টেবিলাইজেশন ফান্ড’ (পিএসএফ) রয়েছে, তারই বরাদ্দ আসন্ন বাজেটে বাড়তে চলেছে বলেই জানা গিয়েছে। পিএসএফের অর্থে ডাল, পেঁয়াজ, আলু কিনে তা মজুত রাখা হয়। বাজারে যখন এসবের দাম বাড়ে, তখন ওই মজুত থেকে সরবরাহ করে ম্যানেজ করা হয়। 
Advertisement
ডালের উৎপাদন ক্রমশ কমছে। ২০২২ সালে উৎপাদন হয়েছিল ২৭.৩ মিলিয়ন টন। পরের বছর তা কমে হয় ২৬ মিলিয়ন টন। ২০২৪ সালে তা দাঁড়ায় সাড়ে ২৪ মিলিয়ন টন। অথচ বছরে ভারতে ডালের চাহিদা গড়ে ২৯.৭ মিলিয়ন টন। আর সেই চাহিদা মেটাতে বিদেশ থেকে আমদানি করা ছাড়া উপায় নেই। আর আমদানির অর্থই হল বিপুল পরিমাণ ভাঁড়ারের টাকা বেরিয়ে যাওয়া। তাও আবার এই ক্রমশ টাকার মূল্য পতনের সময়ে। তাই ডালে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে কৃষকদের যেমন চাষে উৎসাহ বৃদ্ধি করা হবে। একইসঙ্গে পিএসএফের তহবিলে অর্থর জোগান বাড়ানো হবে। তাই বাজেটে বাড়তি বরাদ্দ হবে বলেই জানা গিয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে এই তহবিলে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। আসন্ন বাজেটে (২০২৫-২৬ অর্থবর্ষে) তা বেড়ে সাড়ে ১০ হাজার কোটির কাছাকাছি হতে পারে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ