সংবাদদাতা, মেদিনীপুর: ২৬ এর বিধানসভা ভোটে উন্নয়নকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল। তাই আগে থেকেই এলাকার উন্নয়নকে তুলে প্রস্তুতি শুরু করল তৃণমূল। তারই লক্ষ্যে রবিবার দলের সোশ্যাল মিডিয়া সেলের কর্মীদের নিয়ে বৈঠক করল দল। বৈঠকে ব্লকের ১৭৮ জন সোশ্যাল মিডিয়া কর্মীকে ডাকা হয়েছিল। তৃণমূল নেতৃত্ব ছাড়াও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলাপরিষদের সদস্য শেখ সবেরাতি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচিতে কত জন উপকৃত হয়েছেন। পিংলা ব্লকে কী কী উন্নয়ন হয়েছে এসব নানা তথ্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি বিজেপির মিথ্যা প্রচার ও ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য সোশ্যাল মিডিয়ার কর্মীদের প্রচার করার কথাও বলা হয়েছে।
Advertisement
এই ব্লকের দশটি অঞ্চলের মধ্যে পিংলা বিধানসভা এলাকায় সাতটি ও সবং বিধানসভা এলাকায় তিনটি অঞ্চল আছে। গত বিধানসভা ভোটে পিংলা বিধানসভা আসনে তৃণমূল পিছিয়ে ছিল। কিন্তু সবংকে ধরলে ব্লকে দল এগিয়ে ছিল। লোকসভা ভোটে অবশ্য দল অনেকটাই এগিয়ে যায়। এবার ২৬ এর বিধানসভা ভোটে এই ব্লকে বিরোধীদের চেয়ে ত্রিশ হাজার ভোটে এগিয়ে থাকা দলের লক্ষ্য। সেইদিকে তাকিয়ে এখন থেকেই প্রচারে নেমে পড়তে চায় তৃণমূল।
ব্লক সভাপতি বলেন, দলীয় কর্মীরা বাড়ি বাড়ি যাবে প্রচার করবে। পাড়া বৈঠক হবে। কর্মীদের প্রতিটি বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথা তুলে ধরতে বলা হয়েছে। তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার কর্মীদেরও ব্যাপকভাবে প্রচার করতে বলা হয়েছে। এদিন তাদের হাতে উন্নয়নের তথ্য তুলে দেওয়া হয়। সেই সব তথ্য তারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করবে।