রক ঘরানায় বাংলা ব্যান্ডের মধ্যে ‘লক্ষ্মীছাড়া’ অন্যতম। সদ্য সামপ্লেস এলসের ৩০ বছর উপলক্ষ্যে পারফর্ম করলেন এই ব্যান্ডের সদস্যরা। এ প্রসঙ্গে লক্ষ্মীছাড়ার তরফে দেবাদিত্য চৌধুরী বলেন, ‘কলকাতায় এবং দেশের নানা মঞ্চে আমরা পারফর্ম করেছি। কিন্তু সামপ্লেস এলসে পারফর্ম করা সব সময়ই দারুণ অভিজ্ঞতা।’ অনুষ্ঠানে ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’, ‘জীবন চাইছে আরও’-এর মতো জনপ্রিয় গান শ্রোতারা উপভোগ করেন।



