Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

লক্ষাধিক মানুষকে খাওয়ানো হয়েছে ফাইলেরিয়ার ওষুধ

আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে লক্ষাধিক মানুষকে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানো হয়ে গিয়েছে। শনিবার কুমারগ্রাম ব্লক স্বাস্থ্যদপ্তর সূত্রে এখবর জানা গিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ফাইলেরিয়া প্রতিরোধ কর্মসূচি শুরু হয়।

লক্ষাধিক মানুষকে খাওয়ানো হয়েছে ফাইলেরিয়ার ওষুধ
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে লক্ষাধিক মানুষকে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানো হয়ে গিয়েছে। শনিবার কুমারগ্রাম ব্লক স্বাস্থ্যদপ্তর সূত্রে এখবর জানা গিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ফাইলেরিয়া প্রতিরোধ কর্মসূচি শুরু হয়। এরপর থেকেই কুমারগ্রাম ব্লকের প্রতিটি পঞ্চায়েতের গ্রাম ধরে ধরে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। ব্লকে ৫৫ শতাংশ মানুষকে ইতিমধ্যেই ওষুধ খাওয়ানো হয়েছে। কুমারগ্রাম ব্লকের বিএমওএইচ ডাঃ সৌম্য গায়েন বলেন, পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে অনেকেই ফাইলেরিয়ার ওষুধ খেতে চাইছেন না। আমরা সবার প্রতি আবেদন রাখছি, এই ওষুধ নিরাপদ। স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, আজ, রবিবার পর্যন্ত বাড়ি বাড়ি ওষুধ খাওয়ানোর কাজ চলবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ