দুবাই: টানা দু’মাচ জিতে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে ভারত। রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ টপার হওয়ার লক্ষ্যে মাঠে নামবেন রোহিত শর্মারা। তার আগে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান দুশখাতের মন্তব্য, ‘এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে স্পিনাররা। কারণ দুই দলেই ভালো মানের স্পিনার রয়েছে। দুবাইয়ের ঘূর্ণি উইকেটে তারা সাহায্য পাবে।’
Advertisement
প্রথম দুই ম্যাচেই দুরন্ত ছন্দ মেলে ধরেছে টিম ইন্ডিয়া। তবে এখনও পর্যন্ত মাঠে নামার সুযোগ পাননি ঋষভ পন্থ। কোনও এক অজ্ঞাত কারণেই গুরু গম্ভীরের গুডবুক থেকে কাটা গিয়েছে তাঁর নাম। কেএল রাহুলের উপরই আস্থা রাখছেন কোচ। এই প্রসঙ্গে দুশখাতের বক্তব্য, ‘ঋষভের জন্য খারাপ লাগছে। ড্রেসিং রুমে বসে থাকা সত্যি কষ্টকর। কিন্তু কিছু করার নেই। কারণ রাহুল ভালোই দায়িত্ব পালন করছে। তাই অপেক্ষা করতে হবে পন্থকে। পাশাপাশি প্রস্তুতও থাকতে হবে সবসময়। কারণ কেউ জানে না, কখন দলের প্রয়োজনে মাঠে নেমে পড়তে হবে!’



