নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: মুদিখানার আড়ালে কয়লার অবৈধ কারবার! গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় প্রায় ২০টন কয়লা বাজেয়াপ্ত করেছে লোকপুর থানার পুলিস। ঘটনায় দোকান মালিককে আটক করা হয়েছে। পুলিস জানিয়েছে, ওই ব্যক্তি ঝাড়খণ্ডের মুড়াবেড়িয়ার বাসিন্দা। তবে লোকপুর থানা এলাকার জাহিদপুরে তাঁর মুদিখানা রয়েছে। অভিযোগ, ওই দোকান লাগোয়া একটি ঘরের ভিতরে ও সংলগ্ন এলাকায় খড়ের গাদায় ওই কয়লা মজুত করে রাখা ছিল। পুলিস তদন্ত শুরু করেছে।



