Bartaman Logo
১০ জুন, ২০২৬

লিখিত এজেন্ডা চাই, বৈঠকের আগে চাপ বাড়ালেন কৃষকরা

লিখিত এজেন্ডা চাই, বৈঠকের আগে চাপ বাড়ালেন কৃষকরা
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অচলাবস্থা কাটাতে ২২ ফেব্রুয়ারি ফের আন্দোলনকারী কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে মোদি সরকার। ওই বৈঠকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিত থাকা একপ্রকার নিশ্চিত। কিন্তু বৈঠকের আগে নতুনভাবে কেন্দ্রের উপর চাপ বৃদ্ধি করতে মরিয়া আন্দোলনকারী কৃষকরা। তাঁদের সাফ দাবি, ২২ ফেব্রুয়ারির ওই বৈঠকের আগে সরকারকে লিখিতভাবে এজেন্ডা দিতে হবে আন্দোলনকারীদের। সেখানে থাকতেই হবে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনের আওতায় নিয়ে আসার উল্লেখ। তা নাহলে বৈঠকে অংশই নেবেন না কৃষকরা। এক বছরেরও বেশি সময় শম্ভু ও খানাউরি সীমানায় আন্দোলন করছে কৃষকরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ