Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লাখুরিয়া উচ্চ বিদ্যালয়ে চালু অ্যাটেনডেন্স সিস্টেম

লাখুরিয়া উচ্চ বিদ্যালয়ে চালু অ্যাটেনডেন্স সিস্টেম
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কালীগঞ্জের লাখুরিয়া উচ্চ বিদ্যালয়ে চালু হল ‘ফেসিয়াল রিকগনিশন অ্যাটেনডেন্স সিস্টেম’। শিক্ষক-শিক্ষিকাদের হাজিরার জন্য এই বিশেষ অত্যাধুনিক ব্যবস্থা চালু করা হয়েছে। ৬ জানুয়ারি থেকে এই নতুন ব্যবস্থা পাকাপাকিভাবে চালু হয়। স্কুলের প্রধান শিক্ষকের ঘরেই এই যন্ত্র বসানো হয়েছে। চলতি বছরে ১৭৫ বছরে পা দিতে চলেছে লাখুরিয়া উচ্চ বিদ্যালয়। তাই নতুন করে সেজে উঠছে স্কুল। এবার এই হাজিরার ব্যবস্থা চালু করা হয়েছে। আগামীতে পড়ুয়াদের ডিজিটাল অ্যাটেনডেন্স নেওয়ারও পরিকল্পনা রয়েছে। প্রধান শিক্ষক সুবীর পাত্র বলেন, লাখুরিয়া উচ্চ বিদ্যালয় ঐতিহ্যশালী স্কুল। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে তা রক্ষা করাটাই আমাদের কাজ। তাই এই সিস্টেম চালু করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ