Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ড্র করলেই আজ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল

ড্র করলেই আজ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল
  • ২৭ এপ্রিল, ২০২৫ ১২:০৪
Prefer us on Google

লন্ডন: দীর্ঘ দু’দশকের খরা কাটিয়ে জুরগেন ক্লপের হাত ধরে ২০১৯-২০ মরশুমে প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পেয়েছিল লিভারপুল। তারপর গত চার বছরে শুরুটা ভালো করেও শেষ ল্যাপে এসে ম্যাঞ্চেস্টার সিটির কাছে বারবার হার মানতে হয় মো সালাহদের। তবে ক্লপের পরিবর্তে দায়িত্ব নিয়েই লিভারপুলকে ২০তম লিগ খেতাব এনে দিতে চলেছেন আর্নে স্লট। রবিবার ঘরের মাঠে টটেনহ্যামের বিরুদ্ধে মাঠে নামবে ‘দ্য রেডস’ ব্রিগেড। এক পয়েন্ট পেলেই চার ম্যাচ বাকি থাকতেই লিগ খেতাব নিশ্চিত করবে অ্যানফিল্ডের ক্লাবটি। বর্তমানে ৩৩ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৭৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে তারা। তবে ঘরের মাঠে ড্র নয়, জিতেই প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে চোখ আর্নে স্লট-ব্রিগেডের। সেই মতোই মাঠে নামবেন সালাহ-ডিয়াজরা।

Advertisement

গত এক দশক ক্লপের প্রশিক্ষণে একাধিক সাফল্যের স্বাদ পয়েছে লিভারপুল। এই পর্বে প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ ঘরে তোলে তারা। তাই একরাশ প্রত্যাশার মধ্যেই মরশুমের শুরুতে দলের দায়িত্ব নিয়েছিলেন স্লট। ফেয়েনুর্ডের দায়িত্ব সামলানো এই ডাচ কোচের প্রশিক্ষণে কতটা নিজেদের মেলে ধরতে পারবেন সালাহরা, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ থেকেই দাপট বজায় রাখে লিভারপুল। তবে কোচ স্লট জানেন, এখনও তাঁর কাজ শেষ হয়নি। তাই ছেলেদের মাটিতে পা রেখে চলার পরামর্শ দিচ্ছেন।
এদিকে, রবিবার এফএ কাপের সেমি-ফাইনালে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে নামছে ম্যান সিটি। চলতি মরশুমটা মোটেই সুখের হয়নি পেপ ব্রিগেডের। একের পর এক টুর্নামেন্টে খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। তাই এফএ কাপ জিতে ভালোয় ভালোয় মরশুম শেষ করাই লক্ষ্য সিটিজেনদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ