Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

প্রস্তুতি ম্যাচে হার লিভারপুলের

প্রাক মরশুম প্রস্তুতিতে বড়ো ধাক্কা খেল লিভারপুল। রবিবার লিডস ইউনাইটেডের কাছে ২-৪ গোলে বশ মানল ‘দ্য রেডস’।

প্রস্তুতি ম্যাচে হার লিভারপুলের
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শিকাগো: প্রাক মরশুম প্রস্তুতিতে বড়ো ধাক্কা খেল লিভারপুল। রবিবার লিডস ইউনাইটেডের কাছে ২-৪ গোলে বশ মানল ‘দ্য রেডস’। ম্যাচের শুরুতে দু’গোলে লিড নিয়েও রক্ষণের ব্যর্থতায় দ্বিতীয়ার্ধে চার গোল হজম করে তারা। তবে দলের এই হারে উদ্বিগ্ন নন কোচ আন্দোনি ইরাওলা। গোটা দলকে গুছিয়ে নিতে আরও কিছুটা সময় প্রয়োজন বলেই জানালেন এই স্প্যানিয়ার্ড। উল্লেখ্য, গত মরশুমে মোটেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি অ্যানফিল্ডের ক্লাবটি। তাই বিদায়ঘণ্টা বাজে কোচ আর্নে স্লটের। তাঁর জায়গায় দলের দায়িত্ব নেন ইরাওলা। আসন্ন মরশুমে লিভারপুল জার্সিতে দেখা যাবে না মিশরের তারকা মো সালাহকেও। তাই নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন ইরাওলা। তাঁর কথায়,‘সবকিছু নতুনভাবে শুরু করছি। দলকে গুছিয়ে নিতে সময় লাগবে। এই হারেও ইতিবাচক দিক রয়েছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ