Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাঠাগারের প্রতি আগ্রহ বাড়াতে উদয়নারায়ণপুরে সাহিত্য-আড্ডা

পাঠাগারের প্রতি পাঠকদের আরও বেশি করে আকৃষ্ট করতে উদয়নারায়ণপুরে শুরু হল পাক্ষিক সাহিত্য সংস্কৃতি আড্ডার আসর

পাঠাগারের প্রতি আগ্রহ বাড়াতে উদয়নারায়ণপুরে সাহিত্য-আড্ডা
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: পাঠাগারের প্রতি পাঠকদের আরও বেশি করে আকৃষ্ট করতে উদয়নারায়ণপুরে শুরু হল পাক্ষিক সাহিত্য সংস্কৃতি আড্ডার আসর। সম্প্রতি উদয়নারায়ণপুরের ৮৫ বছরের প্রাচীন গড়ভবানীপুর প্রাক্তন ছাত্র সমিতি এবং সাধারণ (পল্লি) পাঠাগারের আয়োজনে এই আসর বসেছিল। আড্ডার প্রথম পর্বের বিষয় ছিল বর্ষার একাল-সেকাল। তাতে গানে, গল্পে, কবিতায় সেদিনের জলভরা মাঠে খেলাধুলা, কলকাতার ফুটবল লিগ, সন্তোষ ট্রফি, সব্জি খেতে মাছ ধরা, ১৯৭৮ সালের বন্যার ভয়াবহতা, বর্ষার শান্তিনিকেতন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Advertisement

পাঠাগার কমিটির সম্পাদক সুখেন্দু চন্দ্র জানান, সাহিত্য-সংস্কৃতি চর্চায় আগ্রহী পাঠক, সদস্যদের নিয়ে এই আড্ডার আসর প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার বিকেলে বসবে। ১৫ হাজার বই সমৃদ্ধ এই পাঠাগারের প্রতি পাঠকদের আরও বেশি করে আগ্রহী করে তোলার পাশাপাশি এলাকার সাহিত্য-সংস্কৃতি চর্চাকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে 
এই  ভাবনা বলে জানান তিনি। প্রথম পর্বে অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সাহিত্যপ্রেমী সুদেব মুখোপাধ্যায়।-নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ