স্যাফ স্কোয়াডে লিস্টন, বিষ্ণুরা
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু স্যাফ ফুটবল। টুর্নামেন্টে গতবারের বিজয়ী ভারত। শুক্রবার ২৮ জনের স্কোয়াড ঘোষণা করলেন কোচ নৌশাদ মুসা। গ্রুপ ‘বি’ তে ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ ও পাকিস্তান। প্রথম দিনেই ভারত-পাক মহারণ। ১১ নভেম্বর ভারতের পরের ম্যাচ মালদ্বীপের বিরুদ্ধে। ঠিক হয়েছে, প্রাথমিকভাবে ১৮ জনের দল নিয়ে বাংলাদেশে পা রাখবেন মুসা। বাকিরা পরে যোগ দেবেন। প্রতিটি গ্রুপের সেরা দুই দল শেষ চারে পৌঁছাবে। টুর্নামেন্টের ফাইনাল ১৭ নভেম্বর। ভারতীয় স্কোয়াডে তিন প্রধানের একঝাঁক ফুটবলার রয়েছেন। মোহন বাগানের সুহেল ভাট, লিস্টন কোলাসো দলে রয়েছেন। ইস্ট বেঙ্গলের সন্দীপ মান্ডি, পিভি বিষ্ণুও জাতীয় শিবিরে যোগ দেবেন। মহমেডান স্পোর্টিংয়ের অ্যাডিসন রয়েছেন স্কোয়াডে। পাশাপাশি ভারতের সিনিয়র দল পাড়ি দিচ্ছে নিউজিল্যান্ডে। ১২ ও ১৫ নভেম্বর অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে দু’টি ফিফা ফ্রেন্ডলি সিরিজ খেলবে খালিদ ব্রিগেড।

Advertisement

এদিকে, শুক্রবার আইএসএলে বেঙ্গালুরু এফসি বনাম নর্থ ইস্ট ম্যাচ ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধে জিতিনের গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট। ম্যাচের সংযোজিত সময়ে প্রতিপক্ষ গোলকিপারের ভুলে বেঙ্গালুরুকে সমতায় ফেরান বিনীথ। ম্যাচ ড্র হলেও টেবিলের শীর্ষে উঠে এল নর্থ ইস্ট। ৪ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু (৭ পয়েন্ট)।