Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬

গুজরাতের ‘গিফট সিটি’তে মদের বিক্রি বাড়ল ১৫ গুণ

‘ড্রাই স্টেট’ গুজরাতের ‘গিফট সিটি’তে মদের বিক্রি বাড়ল ১৫ গুণ। বৃহস্পতিবার সেরাজ্যের বিধানসভায় এই তথ্য জানিয়েছে স্বয়ং ডবল ইঞ্জিনের সরকারের উপমুখ্যমন্ত্রী।

গুজরাতের ‘গিফট সিটি’তে মদের বিক্রি বাড়ল ১৫ গুণ
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: ‘ড্রাই স্টেট’ গুজরাতের ‘গিফট সিটি’তে মদের বিক্রি বাড়ল ১৫ গুণ। বৃহস্পতিবার সেরাজ্যের বিধানসভায় এই তথ্য জানিয়েছে স্বয়ং ডবল ইঞ্জিনের সরকারের উপমুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে গিফট সিটিতে (গুজরাত ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটি) মদের বিক্রি বেড়েছে ৫৬ হাজার ৬৩৮ লিটার, যা গত বছরের তুলনায় ১৫ গুণেরও বেশি।

Advertisement

১৯৬০ সাল থেকে গুজরাতে মদ বিক্রি নিষিদ্ধ। তবে শর্তসাপেক্ষে ‘গিফট সিটি’তে মদ্যপানের (ওয়াইন অ্যান্ড ডাইন) অনুমতি রয়েছে। জামালপুর-খাদিয়ার বিধায়ক ইউসুফভাই খাদেওয়ালা বিধানসভায় ‘গিফট সিটি’তে মদ বিক্রি সংক্রান্ত প্রশ্নটি করেছিলেন। বৃহস্পতিবার সেই প্রশ্নের জবাবে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত সেখানে মদ বিক্রি হয়েছে প্রায় ৩ হাজার ৭১৮ লিটার। পরের বছর অর্থাৎ ২০২৫ সালের ১ আগস্ট থেকে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত তা দাঁড়িয়েছে প্রায় ৫৬ হাজার ৬৩৮ লিটার। অর্থাৎ বিক্রি বেড়েছে ১৫.২৪ গুণ। দু’বছরে সরকারের মোট আয় হয়েছে ৮৭ লক্ষ ৩৯ হাজার ১৮৪ টাকা। 
২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রথমবার গিফট সিটিতে মদ বিক্রিতে ছাড়পত্রের কথা ঘোষণা করা হয়। শুধুমাত্র অনুমোদিত আধিকারিকরা এবং পর্যটকরা সেই সুযোগ পেতেন। ২০২৫ সালে সেই অনুমতিপত্রের বিষয়টিও তুলে নেওয়া হয়। শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়ে বিদেশি নাগরিক ও গুজরাত ব্যাতীত অন্যরাজ্যের বাসিন্দারা সেখানে সুরাপান করতে পারেন। সম্প্রতি গিফট সিটিতে বিক্রি হওয়া মদের উপর ভ্যাট ৬৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। আরও কিছু শুল্কও কমানো হয়েছে। তারই প্রতিফলন দেখা গিয়েছে মদ বিক্রিতে।

Advertisement
সম্পর্কিত সংবাদ