বুয়েনস আইরেস: আর্জেন্তিনায় মেসি-যুগের অবসান! এস্তাদিও মনুমেন্তালে মহাতারকার বিদায়ী ম্যাচে রীতিমতো আবেগের বিস্ফোরণ ঘটে। নীল-সাদা জার্সি গায়ে বাঁ পায়ের জাদুকর আর মাঠ কাঁপাবেন না— এই ভাবনা কাঁদিয়েছে সতীর্থ থেকে সমর্থকদের। খোদ লিওর চোখও ভিজেছে। একই অবস্থা স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর। বেনিনের বিরুদ্ধে ম্যাচে মহাতারকার মা ও তিন সন্তানকে নিয়ে উপস্থিত ছিলেন তিনি। আবেগের মুহূর্তে বারবার পরিবারকে সামলাতে দেখে গিয়েছে তাঁকে। ম্যাচের পরের দিন ইনস্টাগ্রামে মেসির জন্য আন্তোনেলার আবেগঘন পোস্ট মন জিতে নিয়েছে নেটিজেনদের।



