Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

রাহুলকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ট্রেন্ট বোল্ট, মাসের শেষদিকে নিউজিল্যান্ড সফর টিম ইন্ডিয়ার

অক্টোবরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। তালিকায় রয়েছে পাঁচটি করে টি-২০ ও ওয়ান ডে এবং দু’টি টেস্ট ম্যাচ।

রাহুলকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ট্রেন্ট বোল্ট, মাসের শেষদিকে নিউজিল্যান্ড সফর টিম ইন্ডিয়ার
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অক্টোবরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। তালিকায় রয়েছে পাঁচটি করে টি-২০ ও ওয়ান ডে এবং দু’টি টেস্ট ম্যাচ। টি-২০ দিয়ে সফর শুরু। মাঝে ৫০ ওভারের ম্যাচ। একেবারে শেষ লাল বলের লড়াই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে দুই দলের কাছে এই টেস্ট সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। ডব্লুটিসি’র পয়েন্ট তালিকায় ভারত এখন পঞ্চম স্থানে। পয়েন্ট পার্সেন্টেজ ৫৩.৩৩। অনেকটাই এগিয়ে নিউজিল্যান্ড। কিউয়িরা তৃতীয় স্থানে রয়েছে ৭২.২২ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে। অর্থাৎ ভারতকে ফাইনালে খেলার আশা জাগিয়ে রাখতে হলে নিউজিল্যান্ডকে হারাতে হবে। দু’টি টেস্ট জেতার জন্য ঝাঁপাতে হবে গিল বাহিনীকে। তবে কাজটা সহজ নয়। নিউজিল্যান্ডের মাটিতে এর আগে ভারত শেষবার টেস্ট সিরিজ খেলেছিল ২০১৯-২০ মরশুমে। সেবার দু’টো টেস্টে হেরেছিলেন বিরাট কোহলিরা। আসলে নিউজিল্যান্ডের পিচ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। নিখুঁত টেকনিক না হলে গতি ও স্যুইং সামলে রান করা অসম্ভব হয়ে দাঁড়ায়। সেদিক থেকে ভারতীয় ব্যাটিংয়ের বড় ভরসা হতে পারেন লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার ট্রেন্ট বোল্টের বিচারে টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন লোকেশকেই। তাঁর কথায়, ‘আমি রাহুলের খেলার বড়ো ফ্যান। ওর টেকনিক খুবই মজবুত। টপ অর্ডারে ভারতীয় ব্যাটারদের মধ্যে ওকে আমি সেই কারণেই বাড়তি গুরুত্ব দিচ্ছি। যশস্বী জয়সওয়ালও রয়েছে। খুবই ভালো ব্যাটার। দু’জনের খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছি।’

Advertisement

সাধারণত ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফর হয়। ঠান্ডা এড়াতেই এতদিন এই সময় বেছে নিত বিভিন্ন দেশ। ভারত সেই প্রথা ভেঙে নিউজিল্যান্ডে যাচ্ছে অক্টোবরে। এই প্রসঙ্গে বোল্টের মন্তব্য, ‘প্রচণ্ড ঠান্ডা থাকবে। উইকেট থাকবে সবুজ। তাতে পেসারদের সুবিধা। আমাদের বোলাররা এই ধরনের পরিবেশের সঙ্গে অভ্যস্ত। সেই ফায়দা অবশ্যই জেমিসন, ম্যাট হেনরিদের নেওয়া উচিত।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ