নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রেল লাইনের পাশে পার্কিং করা যাবে না বাইক, স্কুটার এমনকী সাইকেলও। শিলিগুড়ি মহাবীরস্থান রেলগেট এলাকায় দুর্ঘটনা এড়াতে এমনই নির্দেশ জংশন আরপিএফের। সম্প্রতি মহাবীরস্থানে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতেই ময়দানে নামল আরপিএফ।
Advertisement
রবিবার বিকেলে শহরের ব্যস্ততম মহাবীরস্থান রেলগেট চত্বরে অভিযানে আসে রেল পুলিস। সতর্ক করে দেওয়া হয় সাধারণ মানুষকে। কোনওভাবেই যাতে লাইনের উপর বা পাশে বাইক, স্কুটার পার্কিং করা না হয়, সেটা জানিয়ে দেন আরপিএফের অফিসাররা। এই রেলগেটের দু’পাশে আছে শহরের অন্যতম পুরনো মার্কেট। একপাশে হকার্স কর্নার, অন্যদিকে মহাবীরস্থান। রোজ হাজার হাজার মানুষ আসে কেনাকাটা করতে। উড়ালপুলের নীচের এই পথটি ব্যবহার করে লোকজন। স্থানীয়রাই বলছেন, অনেকে দায়সাড়াভাবে লাইনের পাশে বাইক পার্কিং করে চলে যান। পাশেই রয়েছে টাউন স্টেশন। ব্যস্ততম এই রুটে দিনভর ট্রেন চলে। ফলে লাইনের পাশে দাঁড় করিয়ে রাখা যানবাহনে ট্রেনের ধাক্কা লেগে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। সম্প্রতি একজন প্রাণও হারান।
সেই ঘটনায় লাগাম টানতেই এবার আসরে নেমেছে আরপিএফ। তারা এদিন বিশেষ অভিযান চালান। অফিসাররা দেখেন, রেলগেটের গা ঘেঁষে এক ব্যক্তি স্কুটার রেখেছেন। তাঁকে সতর্ক করেন তাঁরা। ওই ব্যক্তি বলেন, এবার থেকে সতর্ক থাকব। আরপিএফের জংশনের অফিসার দীপক সিং জানিয়েছেন, রেল লাইনের পাশে বাইক, স্কুটার রাখা হলে রেলের নির্দিষ্ট আইন অনুযায়ী জরিমানা করা হবে। রেলের এমন উদ্যোগে খুশি স্থানীয় দোকানিরাও।