Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ফরাক্কায় লাইনে ধস, ট্রেন বাতিল

নিম্নচাপ সৃষ্ট অতিবৃষ্টির জেরে নিউ ফরাক্কায় রেললাইনে ধস নেমে বিপর্যস্ত উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচল।

ফরাক্কায় লাইনে ধস, ট্রেন বাতিল
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিম্নচাপ সৃষ্ট অতিবৃষ্টির জেরে নিউ ফরাক্কায় রেললাইনে ধস নেমে বিপর্যস্ত উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচল। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এই ধসের কারণে বৃহস্পতিবার দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং পদাতিক এক্সপ্রেস সহ ১০টি ট্রেনের  যাত্রা বাতিল হয়েছে। দীঘা থেকে মালদহ টাউন এক্সপ্রেস রামপুরহাটে থামিয়ে দেওয়া হয়। আজ, শুক্রবারও উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচল ব্যাহত হবে। পূর্ব রেল জানিয়েছে, আজ হাওড়া এবং এনজেপির মধ্যে চলাচলকারী আপ ও ডাউন বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করা হয়েছে। চলবে না নবদ্বীপধাম-বালুরঘাট, হাওড়া-বালুরঘাট এবং হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসও। বাতিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং সাহেবগঞ্জ ও মালদহ টাউনের মধ্যে মেমু আপ ও ডাউন ট্রেনও।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ